চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ট্রাম্পকে সতর্ক করেছেন যে তাইওয়ান নিয়ে যেকোনো ভুল পদক্ষেপ তাঁদের দুটি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
চীন স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। বিষয়টি উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট বলেন, যদি এটি সামাল দিতে গিয়ে ভুল কিছু করা হয়, তবে দুই দেশ একে অপরের মুখোমুখি হতে পারে, এমনকি সংঘাতে জড়াতে পারে।
এমন কিছু ঘটলে, সেটি গোটা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দেবে।


































































































































































































