দেশের শীর্ষ বসায়ীদের বেশ বড় বহর নিয়ে চীন সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ইচ্ছা ছিল, এই ব্যবসায়ীরা বড় বড় বাণিজ্যচুক্তি করবেন চীনের সঙ্গে। কিন্তু বাস্তবে দেখা গেল, তাঁর সে আশায় গুড়ে বালি।
বাস্তবতা হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে যেমন অনেকটা খালি হাতে ফিরতে হয়েছে, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এ ক্ষেত্রেও উভয় পক্ষের ভাষ্যের মধ্যে মিল খুবই কম।
খবর আল-জাজিরারট্রাম্প বলেছেন, দুই দিনের বেইজিং সফরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কয়েকটি ব্যবসায়িক চুক্তি হয়েছে। শীর্ষ বৈঠক শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘দুই দেশের জন্যই দারুণ হবে—এমন কিছু বাণিজ্যচুক্তি করেছি আমরা।’


































































































































































































