চীনের এক কিশোর নিজের বাড়িতে বসে টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে। চে জিংআং নামের এই কিশোরের বয়স ১৪ বছর। তিনি নিজের বাড়িতে বসে ক্যালকুলাস ও অ্যারোডাইনামিকস নিয়ে পড়াশোনা শুরু করেন। তিনি নিজের হাতে টার্বো ইঞ্জিন তৈরি করেন এবং প্রতিটি ধাপের ভিডিও করেন।
চে-র একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট আছে, যার অনুসারী সংখ্যা ৩০ হাজারের বেশি। চে-র মা তার ওই অ্যাকাউন্ট পরিচালনা করেন। সেখানে চে বলেন, ‘উড়ন্ত সবকিছু নিয়েই’ তার অসীম আগ্রহ।
চে-র বাড়িতে টার্বোজেট ইঞ্জিন তৈরির দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তাঁরা তার গল্প এবং তার পটভূমির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


































































































































































































