চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংশি অঞ্চলে সোমবার (১৮ মে) ভোরে আঘাত হানা ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত দুইজন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও একজন। ভূমিকম্পের পর লিউঝৌ শহর থেকে ৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি ও সিনহুয়া জানায়, নিহতরা হলেন ৬৩ বছর বয়সী এক ব্যক্তি এবং তার ৫৩ বছর বয়সী স্ত্রী। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।


































































































































































































