চীনে রোবট ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে

চীনে রোবট ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে

চীনে রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে চলছে। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলের জেজিয়াং প্রদেশের হাংঝৌয়ের হুবিন বাণিজ্যিক এলাকাসহ কয়েকটি এলাকায় মানবসদৃশ রোবটকে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হাংঝৌ শহরের দর্শনীয় এলাকা ওয়েস্ট লেক, হুবিন বাণিজ্যিক এলাকা এবং শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ১৫টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবট মোতায়েন করা হয়েছে।

রোবটগুলো পর্যটকদের পথ দেখানো, মোটরচালিত নয় এমন যানবাহন ও পথচারীদের ট্রাফিক নিয়ম ভঙ্গ করা থেকে বিরত রাখা এবং যান চলাচল নিয়ন্ত্রণের মতো কাজ করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।