চীনে ট্রাম্পের সফরের আগে আতশবাজির বাণিজ্য বৃদ্ধি

চীনে ট্রাম্পের সফরের আগে আতশবাজির বাণিজ্য বৃদ্ধি

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর লিলিংয়ের ব্ল্যাক স্করপিও ফায়ারওয়ার্কসের যুক্তরাষ্ট্রবিষয়ক ব্যবসা ব্যবস্থাপক উইলসন লাম বলেন, এবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদ্‌যাপন গত বছরের তুলনায় 'অনেক বেশি জমকালো' হতে যাচ্ছে।

লাম বলেন, গত বছর শুল্কহার ১০০ শতাংশ পয়েন্টের বেশি বেড়ে যাওয়ায় উৎপাদনকারীরা চরম সংকটে পড়েছিলেন। তবে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের পর এ বছর তাঁর প্রতিষ্ঠানে মার্কিন গ্রাহকদের আতশবাজির ক্রয়াদেশ ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

লিলিং অঞ্চলটি ১ হাজার ৩০০ বছরের বেশি সময় ধরে আতশবাজি তৈরির জন্য বিখ্যাত। শুরুতে 'অশুভ আত্মা' তাড়ানোর উদ্দেশ্যে এসব আতশবাজি ব্যবহার করা হতো। তবে এখন এই আতশবাজি বিশাল এক শিল্পে পরিণত হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।