চীনের তেল শোধনাগারে নিষেধাজ্ঞা আরোপ

চীনের তেল শোধনাগারে নিষেধাজ্ঞা আরোপ

চীনের তেল শোধনাগারে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই শোধনাগারটি উত্তর-পূর্ব চীনের দালিয়ানের কাছে অবস্থিত। মার্কিন অর্থ বিভাগ জানায় ট্রাম্প প্রশাসন শুক্রবার জানিয়েছে, হেংলি পেট্রোকেমিক্যাল শোধনাগারটি ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের অন্যতম বৃহত্তম গ্রাহক।

মার্কিন অর্থ বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর জানিয়েছে, তারা ইরানের ছায়া নৌবহরের অংশ হিসেবে পরিচালিত প্রায় ৪০টি শিপিং কোম্পানি এবং জাহাজের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে সমালোচনা করেছে চীন। শুক্রবার ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস জানায়, স্বাভাবিক বাণিজ্যের ক্ষতি হওয়া উচিত নয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।