চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ বিকেএসপি পরিদর্ষন এসেছে। প্রতিনিধি দলটি গত বছর বিকেএসপির সঙ্গে সম্পাদিত চুক্তির অগ্রগতি বিষয়ক এক সভাও করেছে। সভায় বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফ উল্লাহ ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের উপপরিচালক উয়াং কুন নেতৃত্ব দেন।
গত ১২ ডিসেম্বর বিকেএসপি ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। যা বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বৈঠকে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিকেএসপিকে চারটি ‘স্টাডি ইন ওয়াইএমইউ বৃত্তি প্রদান, চীন-বাংলাদেশ তাই চি কেন্দ্র এবং বাংলাদেশ-চীন ক্রিকেট কেন্দ্র প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয়সমূহ আলোচনা হয়েছে।


































































































































































































