সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

টেড টার্নার মারা গেছেন। তিনি মানবতার কল্যাণেও কাজ করেছেন। আজ বুধবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। টার্নার এন্টারপ্রাইজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

টেড টার্নারের জন্ম যুক্তরাষ্ট্রের ওহাইওতে। তিনি আটলান্টার ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত ছিলেন। স্পষ্টভাষী হওয়ায় লোকমুখে তাঁর নাম হয়ে যায় ‘দ্য মাউথ অব দ্য সাউথ’। তিনি বিশাল এক গণমাধ্যম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।

টার্নারের ৫ সন্তান, ১৪ নাতি-নাতনি এবং ২ প্রপৌত্র (নাতির সন্তান) রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।