দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জেনস ক্যাস্ট্রপ

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জেনস ক্যাস্ট্রপ

দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের ২৬ জনের চূড়ান্�্ত স্কোয়াড ঘোষণা করেছে। কোচ হং মিয়ুং বোর দলে ডাক পেয়ে ইতিহাস গড়েছেন জার্মানিতে জন্ম নেওয়া মিডফিল্ডার জেনস ক্যাস্ট্রপ। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া প্রথম দ্বৈত নাগরিকত্বধারী ফুটবলার এখন ক্যাস্ট্রপ।

মনশেনগ্লাডবাখের এই লড়াকু মিডফিল্ডারের বাবা জার্মান এবং মা কোরিয়ান। শুরুতে জন্মভূমি জার্মানির হয়ে বয়সভিত্তিক পর্যায়ের বিভিন্ন দলে খেললেও গত বছর ফুটবলীয় আনুগত্য পাল্টান ২২ বছর বয়সী ক্যাস্ট্রপ। এরপর থেকে দক্ষিণ কোরিয়ার হয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

প্রত্যাশিতভাবে এবারের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার নেতৃত্ব দেবেন সন হিউং-মিন। দক্ষিণ কোরিয়ার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তাঁর। সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় (৫৪)।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।