দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের সাজা বাড়ালো

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের সাজা বাড়ালো

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সাজা বাড়িয়েছে আপিল আদালত। বুধবার তার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। এর আগে জানুয়ারিতে একটি নিম্ন আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, গ্রেফতার ঠেকাতে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহার করেছিলেন তিনি।

ইউন দাবি করেন, তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা ‘অবৈধ তদন্তের’ ভিত্তিতে দেওয়া হয়েছিল। অন্যদিকে বিশেষ প্রসিকিউটররা বলেন, গুরুতর অপরাধের জন্য তার ১০ বছরের সাজা হওয়া উচিত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।