দক্ষিণ কোরিয়ার সিনেমা 'হোপ' কান চলচ্চিত্র উৎসবে অভিনয়

দক্ষিণ কোরিয়ার সিনেমা 'হোপ' কান চলচ্চিত্র উৎসবে অভিনয়

কান চলচ্চিত্র উৎসবের মাঝরাতে যেন হঠাৎই 'বিস্ফোরণ' ঘটাল দক্ষিণ কোরিয়ার সিনেমা 'হোপ'। এলিয়েন আক্রমণ, রক্তাক্ত বেঁচে থাকার লড়াই, অদ্ভুত হাস্যরস আর বিশাল ক্যানভাসের এই চলচ্চিত্রের প্রদর্শনী শেষে টানা ছয় মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানালেন দর্শক।

পাহাড়ি জনপদে এলিয়েন আতঙ্ক 'হোপ'-এর গল্প শুরু হয় দক্ষিণ কোরিয়ার এক নিরিবিলি পাহাড়ি শহরে। হঠাৎ সেখানে দেখা দেয় এক রহস্যময় প্রাণী। প্রথম ৪০ মিনিটেই সিনেমাটি দর্শককে ছুড়ে দেয় রক্তাক্ত বিশৃঙ্খলার মধ্যে।

সমালোচকেরা বলছেন, সিনেমাটি শুধু দানব বা এলিয়েনের গল্প নয়; বরং মানুষের ভয়, টিকে থাকার প্রবৃত্তি আর অজানাকে ঘিরে আতঙ্কের গল্পও।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।