ডেভিড রাশ এক মিনিটে ৩২টি টি-শার্ট পরে নিজের অর্জনের তালিকায় নতুন রেকর্ড যোগ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা। ডেভিড রাশ এক মিনিটে ৩২টি টি–শার্ট গায়ে পরে এ রেকর্ড গড়েন। তাঁর নামের পাশে আগে থেকেই টি-শার্ট পরার একাধিক রেকর্ড রয়েছে, যেমন ৩০ সেকেন্ডে সর্বাধিক টি-শার্ট পরা, দ্রুততম সময়ে ১০টি টি-শার্ট পরা।
ডেভিড রাশ এক মিনিটে সবচেয়ে বেশি টি-শার্ট পরার রেকর্ড গড়ার অনুশীলন শুরু করেন। সফলও হলেন। তিনি বলেন, এ রেকর্ডের নিজস্ব কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে।
রাশ বলেন, ৩টি টি–শার্ট বাতিল হওয়ার কারণ, সম্ভবত সেগুলো ঠিকমতো গায়ে পরতে না পারা। বিশাল স্তূপের চাপে খুব সম্ভব আমি সেগুলো টেনে পুরোপুরি কোমর পর্যন্ত নামাতে পারিনি।


































































































































































































