দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু হচ্ছে জুনে

দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু হচ্ছে জুনে

দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত এই স্টেশনের পরীক্ষামূলক কার্যক্রম আগামী জুন মাসে শুরু করা যাবে বলে আশাবাদী প্রকল্প–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত বছরের ২৬ মার্চ শুরু হওয়া এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৫০ কোটি টাকার কারিগরি সহায়তা দিয়েছে চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি। বাকি ২০ কোটি টাকা ব্যয় করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রায় ৪২০ টেরাবাইট সংরক্ষণ সক্ষমতাসম্পন্ন এই গ্রাউন্ড স্টেশন চালু করতে কিছু পরিচালনাগত কাজ বাকি রয়েছে। স্টেশনটির লক্ষ্য ১১টি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হওয়া, যার মধ্যে প্রায় ৭টির সঙ্গে আংশিক সংযোগ স্থাপন করা গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।