তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের ফটোজার্নালিজমকে বিশ্বমানে উন্নীত করতে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা ও মানসম্মত প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, ডিজিটাল যুগে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ উপস্থাপনায় আলোকচিত্রের গুরুত্ব বহুগুণ বেড়েছে, তাই ফটোসাংবাদিকদের সক্ষমতা বাড়াতে উন্নত প্রশিক্ষণ জরুরি।
তিনি বলেন, এখন অনেকেই খবরের আগে ছবি দেখে সংবাদ পড়তে আগ্রহী হন; কিন্তু দেশের অনেক ফটোসাংবাদিক এখনো বৈশ্বিক মানের আধুনিক সরঞ্জাম থেকে বঞ্চিত। এই খাতকে শক্তিশালী করতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি উন্নত এডিটিং সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, ফটোসাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকি নিয়েই তাঁরা ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধারণ করেছেন।


































































































































































































