ডিআর কঙ্গো বিশ্বকাপে পরিকল্পনায় পরিবর্তন আনবে না

ডিআর কঙ্গো বিশ্বকাপে পরিকল্পনায় পরিবর্তন আনবে না

ইবোলা–আশঙ্কায় ডিআর কঙ্গো ফুটবল দলকে তিন সপ্তাহের আইসোলেশনে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। নইলে বিশ্বকাপের জন্য দলটির যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকে দেওয়া হতে পারে সতর্ক করা হয়েছে। তবে ডিআর কঙ্গো দলের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই।

বিশ্বকাপের হোয়াইট হাউস টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি শুক্রবার জানান, ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের পর কঙ্গোর ফুটবল দলকে বেলজিয়ামে তাদের অনুশীলনের জায়গায় একটি ‘বাবল’ (সুরক্ষা বলয়) বজায় রাখতে হবে এবং ২১ দিন আইসোলেশনে থাকতে হবে, অন্যথায় তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার ঝুঁকিতে পড়বে।

ডিআর কঙ্গো দলটি বেলজিয়ামে আছে। সেখানে আগামী ৩ জুন ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনের মাটিতে চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।