দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী দুই যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের জন্য ক্ষমা চেয়েছে। দুর্ঘটনাটি ২০২১ সালে ঘটেছিল। বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেন, দুর্ঘটনার কারণে সৃষ্ট উদ্বেগের জন্য আমরা জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
দুর্ঘটনায় জড়িত পাইলটদের মধ্যে একজনকে উড্ডয়নের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এরপর সামরিক বাহিনী ছেড়ে দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, তারা ফ্লাইট নিরাপত্তা বিধি আরো কঠোর করতে এবং এই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পদক্ষেপ নিচ্ছে।


































































































































































































