ইংল্যান্ড ফুটবল দলের কোচ টুখেলের অদ্ভুত পরিকল্পনা

ইংল্যান্ড ফুটবল দলের কোচ টুখেলের অদ্ভুত পরিকল্পনা

ইংল্যান্ড ফুটবল দলের কোচ টুখেল বিশ্বকাপে জিতলে দলের সবাইকে ট্যাটু করাবেন বলে ঘোষণা দিয়েছেন। ট্যাটুর নকশাও রাজকীয় হবে। সোনালি বিশ্বকাপ ট্রফির সঙ্গে জুড়ে দেওয়া হবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কিছু বিশেষ প্রতীক।

টুখেলের এই অদ্ভুত কিন্তু রোমাঞ্চকর পরিকল্পনার খবরটি প্রথম ফাঁস করেছেন অ্যালান ডিট্রিখ। ৬৪ বছর বয়সী এই ভদ্রলোক স্পোর্টিং কানসাস সিটির প্রধান পরিচালন কর্মকর্তা এবং এবার ইংল্যান্ড দলের বিশ্বকাপ পরামর্শক।

টুখেলের এই টোটকা মাঠের নামার আগেই ইংল্যান্ড শিবিরের ঐক্যকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। কানসাস সিটিতে ইংল্যান্ডের কোনো ম্যাচ নেই। তবু টুখেল তাঁর দলের ঘাঁটি হিসেবে বেছে নিয়েছেন এই শহরকেই।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।