ইংল্যান্ড শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে

ইংল্যান্ড শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে

শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফরে মাত্র একটি করে টেস্ট খেলার পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্যান্য সফরগুলোর জন্য বেশি সময় বের করাই মূল উদ্দেশ্য—এমন খবর সামনে আসার পর তীব্র আপত্তি জানিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস।

ম্যাথুস বলেন, ‘আমাদের কারোর সঙ্গে একটিমাত্র টেস্ট খেলা উচিত নয়! যদি কোনো দেশ একটার বেশি খেলতে না চায়, তবে তা–ই হোক। বড় দল বলতে কিছু নেই, সব টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা সমান।’

সম্প্রতি ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সমতার নীতি থেকে সরে আসার কথা ভাবছে ইসিবি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।