ইউরোপের চার ক্লাব আগামী দুই দিনে চ্যাম্পিয়ন হতে পারে

ইউরোপের চার ক্লাব আগামী দুই দিনে চ্যাম্পিয়ন হতে পারে

ইউরোপীয় ক্লাব ফুটবলে এটিই মৌসুমের শেষ মাস। ২০২৫-২৬ মৌসুমের সব ম্যাচ শেষ হবে আগামী চার সপ্তাহের মধ্যে। কোনো লিগ ৩১ মে, কোনোটি ২৪ মে, কোনোটি আবার ১৭ মে শেষ হবে। তবে কিছু লিগের শিরোপাজয়ীর নাম জানতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এমনকি আগামী দুই দিনেই নিশ্চিত হয়ে যেতে পারে চারটি লিগের চ্যাম্পিয়নশিপ।

লা লিগাস্পেনের শীর্ষ লিগে খেলা হয়েছে ৩৩ রাউন্ড। এখনো বাকি ৫ ম্যাচ। এ মুহূর্তে ৮৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৪। আজ রাতে বার্সা খেলবে ওসাসুনার বিপক্ষে, আগামীকাল রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ এসপানিওলের বিপক্ষে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।