ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্ত খরচ করতে হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে। এতে ইউরোপীয় ইউনিয়নের অনেক শিল্প হুমকির মুখে পড়েছে। ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে বলেছে, পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ইউরোপীয়রা আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতার কারণে এর চড়া মূল্য দিচ্ছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এবং বিমানবন্দর শিল্প সংগঠন সতর্ক করে বলছে, ইউরোপ বিমানের জ্বালানির প্রায় ৭০ শতাংশ আমদানি করে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘাটতির মুখে পড়তে পারে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে জরুরি ভিত্তিতে বিমান চলাচল সংশ্লিষ্ট কর স্থগিত করার আহ্বান জানানো হয়েছে, যাতে মূল্যবৃদ্ধির প্রভাব কমানো যায়।


































































































































































































