যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউরোপে মার্কিন সেনা মোতায়েনসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে মিত্রদেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন।
সুইডেনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে রুবিও এ চেষ্টা করেন। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেন।


































































































































































































