ইউরোপে শক্তিশালী এল নিনোর আশঙ্কা

ইউরোপে শক্তিশালী এল নিনোর আশঙ্কা

ইউরোপের ইতিহাসে অন্যতম উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত হয়েছে ২০২৫ সাল। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ও ইউরোপীয় ইউনিয়নের বিজ্ঞানীরা এই তথ্য তুলে ধরেছেন। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, আসন্ন শক্তিশালী এল নিনো পরিস্থিতি বৈশ্বিক তাপমাত্রা আরো বাড়িয়ে দিতে পারে।

গত বছর ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, রেকর্ড পরিমাণ দাবানল, হিমবাহের ব্যাপক গলন এবং খরার মতো চরম জলবায়ুগত ঘটনা দেখা গেছে। ডব্লিউএমও’র তথ্য বলছে, গ্রিনল্যান্ড ও ককেশাসসহ বিবেচনায় নিলে ২০২৫ সালই ছিল ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর।

বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে, চলতি বছর শেষে একটি শক্তিশালী এল নিনো তৈরি হতে পারে, যার প্রভাব ২০২৭ সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।