ইউরোপীয় দেশগুলো তেহরানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনায়

ইউরোপীয় দেশগুলো তেহরানের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনায়

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইউরোপীয় দেশগুলো তেহরানের সঙ্গে আলোচনা করছে। আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন, জাপান ও পাকিস্তানের জাহাজ চলাচলের পর আজ আমরা তথ্য পেয়েছি যে ইউরোপীয়রাও (প্রণালি পার হওয়ার) অনুমতি পেতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল অনেকটাই বন্ধ করে দিয়েছে ইরান। গত ৮ এপ্রিল থেকে উভয় পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে।

সমুদ্রপথটির ওপর ইরানের এই নিয়ন্ত্রণ বৈশ্বিক বাজারকে অস্থিতিশীল করেছে এবং তেহরানকে একটি বড় ধরনের সুবিধাজনক অবস্থানে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে রেখেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।