ফিফা বিশ্বকাপে নতুন নিয়মের পরিবর্তন ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে তিন ম্যাচে কেউ একটি হলুদ কার্ড পেলেও নকআউট পর্বে তার নিষেধাজ্ঞা বহাল থাকবে না। ফিফা কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
ফিফা জানিয়েছে, ৪৮ দলের নতুন ফরম্যাটের কারণে ম্যাচসংখ্যা বাড়ায় খেলোয়াড়দের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের হলুদ কার্ডের রেকর্ড মুছে দেওয়া হবে।
একইভাবে কোয়ার্টার ফাইনালের পরও আবার হলুদ কার্ডের রেকর্ড বাতিল হবে, যাতে সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শীর্ষ তারকারা খেলতে পারেন।


































































































































































































