যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ সময় আজ শনিবার সকাল নয়টার দিকে বৃষ্টির মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সকাল ১০টার দিকে বৃষ্টির মরদেহবাহী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে বেরিয়ে আসে। এ সময় বৃষ্টির মা-বাবা, পরিবারের সদস্য ও স্বজনেরা শোকে স্তব্ধ হয়ে পড়েন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটাসের একটি ফ্লাইট (ইকে ০২২০) বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার পথে যাত্রা করে।


































































































































































































