যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা দুইটার দিকে টাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে তাঁর জানাজা হয়। গতকাল ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির লোকজন জানাজায় শরিক হয়েছিলেন। মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এবং নিহত জামিলের খালাও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামিলের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।


































































































































































































