ফ্রান্স বাড়িয়েছে টিউশন ফি, কেউ কেউ দেশের শিক্ষার্থীরা এর আওতায়

ফ্রান্স বাড়িয়েছে টিউশন ফি, কেউ কেউ দেশের শিক্ষার্থীরা এর আওতায়

ফ্রান্স ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের (নন-ইইউ) শিক্ষার্থীদের জন্য টিউশন ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নীতিগত পরিবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ও উচ্চশিক্ষা অর্থায়ন কাঠামো নতুনভাবে সাজাতে চায় দেশটি। নতুন নিয়ম অনুযায়ী, নন-ইইউ শিক্ষার্থীদের ব্যাচেলর প্রোগ্রামের জন্য বছরে ২ হাজার ৮৯৫ ইউরো এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য ৩ হাজার ৯৪১ ইউরো ফি দিতে হবে।

এই সিদ্ধান্তের ফলে আগে বিশ্ববিদ্যালয়গুলো যে নমনীয়ভাবে ফি কমানো বা ছাড় দেওয়ার সুযোগ পেত, তা আর থাকবে না। এখন থেকে ‘ডিফারেনশিয়েটেড ফি’ বা ভিন্ন শ্রেণির ফি ব্যবস্থাই হবে মূল নিয়ম। ফ্রান্সের উচ্চশিক্ষা মন্ত্রী ফিলিপ ব্যাপটাইজ বলেন, ‘ডিফারেনশিয়েটেড ফি এখন নিয়ম, আর ছাড় দেওয়া হবে ব্যতিক্রম।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।