ফ্রান্সে এপস্টিনের অপরাধে নতুন সন্দেহভাজন ভুক্তভোগীরা সামনে আসছেন

ফ্রান্সে এপস্টিনের অপরাধে নতুন সন্দেহভাজন ভুক্তভোগীরা সামনে আসছেন

ফ্রান্সের একজন প্রসিকিউটর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কুখ্যাত শিশু যৌন নিপীড়নকারী জেফরি এপস্টিনের অপরাধ চক্র নিয়ে ইউরোপের দেশটির তদন্তে প্রায় ১০ জন নতুন সন্দেহভাজন ভুক্তভোগীর নাম সামনে এসেছে।

প্যারিসের পাবলিক প্রসিকিউটর লর বেক্যু বলেছেন, গত ফেব্রুয়ারিতে সম্ভাব্য ভুক্তভোগীদের সামনে এসে কথা বলার আহ্বান জানানোর পর প্রায় ২০ জন সন্দেহভাজন ভুক্তভোগী নিজেদের পরিচয় প্রকাশ করেছেন।

বেক্যু বলেন, তাঁদের মধ্যে কয়েকজনের বিষয়ে তদন্তকারীরা আগে থেকেই জানতেন, তবে ‘নতুন ভুক্তভোগীরাও সামনে আসছেন, যাঁদের সম্পর্কে আমাদের আগে কোনো ধারণাই ছিল না’।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।