ফ্রান্সের বিশ্বকাপ দলে কামাভিঙ্গা নেই। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। গতকাল রাতে তিনি ঘোষণা করেছেন যে তার দলে রিয়াল মাদ্রিদের তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা নেই। কামাভিঙ্গা ছাড়া অন্য তারকাদের প্রায় সবাই ২৬ জনের এই দলে জায়গা পেয়েছেন।
আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। দেশমের দল এবারও ফেবারিট। তৃতীয় শিরোপার খোঁজ করবে তাঁর দল।
সর্বশেষ ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্স দলের সদস্য ছিলেন কামাভিঙ্গা। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালেও বদলি হিসেবে মাঠে নামেন।


































































































































































































