ফরাসি চলচ্চিত্র নির্মাতা পিয়ের ল্য গালের সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি সব সময় যৌন দৃশ্য খুব সোজাসাপ্টাভাবে ধারণ করতে চেয়েছেন। যৌন দৃশ্যের উপস্থাপনাটি বাস্তবসম্মত হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি কোনোভাবেই এটিকে মিষ্টি করে বা রোমান্টিক করে, অরোপিত করে দেখাতে চাইনি।
তিনি বলেন, তাঁর সিনেমায় উঠে এসেছে ফ্রান্সের ট্রাকচালকদের জগৎ ঘিরে গল্প। এমন গল্প ও চরিত্রের জন্য যেগুলো স্বাভাবিক সেটাই তুলে ধরা। করোনার সময়ে তিনি সিনেমাটির গল্প নিয়ে কাজ শুরু করেন। সে সময় তিনি ট্রাকচালকদের জীবনের ঘটনাগুলো কাছ থেকে দেখেছেন।
তিনি বলেন, এমন চরিত্রের দৃশ্যে যেন মানবিকতা ও একধরনের হাস্যরস থাকে সেটা চেষ্টা করেছেন। মূলত এ কারণেই ফরাসি এই নির্মাতা যৌন দৃশ্যের শুটিং নিয়ে আড়ালের আশ্রয় নিতে চান না।


































































































































































































