গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৬১২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আজকেও গাজা সিটির আল-আইউন এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে একদল মানুষের ওপর এই ড্রোন হামলা চালানো হয়। চিকিৎসা সূত্রের বরাতে ওয়াফা আরো জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭২ হাজার ৬১২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ১ লাখ ৭২ হাজার ৪৫৭ জন। মন্ত্রণালয়ের আশঙ্কা, এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।


































































































































































































