গাজামুখী ফ্লোটিলার ইসরায়েলের গুলি, অর্ধশত নৌযান আটক

গাজামুখী ফ্লোটিলার ইসরায়েলের গুলি, অর্ধশত নৌযান আটক

গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অন্তত দুটি জাহাজে গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন এ নৌবহরের আয়োজকেরা। একটি ভিডিও ফুটেজেও গুলির দৃশ্য উঠে এসেছে। এদিকে এদিনই বহরের অর্ধশত নৌযান আটক করেছে ইসরায়েল।

ইসরায়েল বলেছে, তারা গুলি ব্যবহার করেনি এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৪৩০ আন্দোলনকর্মীর সবাইকে ইসরায়েলি জাহাজে স্থানান্তর করা হয়েছে। তাঁরা বর্তমানে ইসরায়েলের পথে রয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।