গাজায় ঈদ আসছে হজ-কোরবানির সুযোগ ছাড়াই

গাজায় ঈদ আসছে হজ-কোরবানির সুযোগ ছাড়াই

গাজায় ইসরায়েলের হামলা শুরু হয় ২০২৩ সালে। এর আগে প্রতিবছর গাজা থেকে অন্তত তিন হাজার ফিলিস্তিনি হজ পালন করতে যেতেন। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হলে ফিলিস্তিনিদের মনে আবারও হজ পালনের আশা জেগেছিল। কিন্তু ইসরায়েল তাঁদের চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে।

ঈদ ও হজ উপলক্ষে কোরবানির সুযোগও নেই গাজায়। স্থানীয় কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলার কারণে টানা তৃতীয় বছরের মতো কোরবানি ছাড়া ঈদ পালন করতে যাচ্ছেন গাজার বাসিন্দারা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।