জার্মান কাপের সেমিফাইনালে দাপুটে পারফরম্যান্সে বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। দলের হয়ে একটি করে গোল করেছেন হ্যারি কেন ও লুইস দিয়াজ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। লেভারকুসেনের গোলরক্ষক মার্ক ফ্লেকেন একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজছিল বায়ার্ন। ইনজুরি টাইমে দ্রুত পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি আসে। কিম মিন-জের বাড়ানো নিখুঁত থ্রু পাস থেকে বল পেয়ে লিয়ন গোরেৎজকা বক্সে থাকা লুইস দিয়াজকে পাস দেন, আর তিনি সহজেই জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন।


































































































































































































