প্রকাশিত হজের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়, সৌদি আরবে পৌঁছানো সর্বমোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন। এখন পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছেছেন।
এদিকে হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে।


































































































































































































