হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ হয়ে দুজন আহত

হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ হয়ে দুজন আহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে শনিবার সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা।

পেনসিলভানিয়া অ্যাভিনিউ এবং সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ের কাছে এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, এক ব্যক্তি গুলি ছুড়ছেন—এমন খবর পায় সিক্রেট সার্ভিস।

হোয়াইট হাউসের কাছে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সিএনএনের সংবাদদাতারা। এরপরই সেখানে লকডাউন জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।