হলিউড অভিনেত্রী অ্যামি শুমার আবারও ব্যক্তিগত স্বাস্থ্যসংকট নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে তিনি জানান, একটি ‘ভুলভাবে হওয়া কোলনোস্কপি’ তাঁর শারীরিক অবস্থাকে বেশ খারাপ করে দিয়েছে। একই সঙ্গে তিনি কথা বলেছেন ৫০ পাউন্ড ওজন কমানো, কুশিং সিনড্রোমে আক্রান্ত হওয়া এবং সেই কঠিন সময়ের অভিজ্ঞতা নিয়েও।
তিনি বলেন, ‘আমি এখন খুব একটা স্বাভাবিক অনুভব করছি না’ ১৭ মে ‘নট স্কিনি বাট নট ফ্যাট’ পডকাস্টের এক লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অ্যামি। অনুষ্ঠানের সঞ্চালক আমান্ডা হির্শ তাঁর ওজন কমা নিয়ে মন্তব্য করলে শুমার হাস্যরসের ভঙ্গিতে বলেন, ‘আমার একটা কোলনোস্কপি ঠিকভাবে হয়নি। তাই এখন খুব একটা স্বাভাবিক বা আকর্ষণীয় অনুভব করছি না।’
তিনি বলেন, ‘ইন্টারনেটে সবাই আমার চেহারা নিয়ে কথা বলছিল। তখনই বুঝতে পারলাম, শরীরে কিছু একটা সমস্যা হচ্ছে।’পরে চিকিৎসকেরা জানান, তিনি কুশিং সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। এটি এমন একটি হরমোনজনিত সমস্যা, যেখানে শরীরে অতিরিক্ত কর্টিসল তৈরি হয়। শুমারের দাবি, বিভিন্ন স্টেরয়েড ইনজেকশন নেওয়ার কারণেই তাঁর এই সমস্যা হয়েছিল।


































































































































































































