হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভ্যাট্রিন। বৃহস্পতিবার এই ইস্যু নিয়ে দেশ দুটির সামরিক পরিকল্পনাবিদদের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে তারা এই আত্মবিশ্বাসের কথা জানান।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই মন্ত্রী বলেন, ‘কূটনৈতিক তৎপরতাকে বাস্তবে রূপ দিতে মিত্র এবং অংশীদার দেশগুলোর মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা, খোলামেলা আলোচনা এবং দৃঢ় অঙ্গীকার প্রয়োজন।’
বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন, যে সকল দেশ ইতোমধ্যে এই প্রক্রিয়ায় অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।


































































































































































































