হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কন্যাসন্তানের মা

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কন্যাসন্তানের মা

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কন্যাসন্তানের মা হয়েছেন। তাঁর নাম রাখা হয়েছে ভিভিয়ানা। গত বৃহস্পতিবার লেভিট এ তথ্য জানিয়েছেন। স্বামী নিকোলাস রিসিওর সঙ্গে এটি লেভিটের দ্বিতীয় সন্তান।

লেভিট বলেন, ‘গত ১ মে ভিভিয়ানা ওরফে ‘ভিভি’ আমাদের পরিবারে এসেছে। আমাদের মন এখন ভালোবাসায় মুখর। সে (ভিভি) একদম ঠিকঠাক ও সুস্থ আছে। তার বড় ভাইও নতুন ছোট বোনের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছে।’

লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মন্ত্রিসভার সদস্যদের সংবাদ ব্রিফিংয়ে সহায়তা করতে বলা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।