ইবোলা প্রাদুর্ভাবের কারণে ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

ইবোলা প্রাদুর্ভাবের কারণে ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

ইবোলা ভাইরাসের প্রার্দুভাবের কারণে বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলেছে ডিআর কঙ্গো। দেশটিতে ইবোলা ছড়িয়ে পড়ায় বিশ্বকাপের আগে রাজধানী কিনশাসায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিস্থিতিটিকে ‘জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে।

বিবিসির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত রোগটিতে ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।

ডিআর কঙ্গো জানিয়েছে, তাদের প্রস্তুতি ক্যাম্প এখন হবে বেলজিয়ামে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।