ওপেনএআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাস্কের অভিযোগ হলো, স্যাম অল্টম্যান ও অন্য ব্যক্তিরা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। জিলিস শুরুতে এই মামলায় মাস্কের সঙ্গে সহ-বাদী থাকলেও বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন।
ওপেনএআই মাস্কের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, মাস্ক নিজেই বিভিন্ন সময়ে ওপেনএআইকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের চাপ দিয়েছিলেন। তাদের অভিযোগ, মাস্ক প্রতিষ্ঠানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ব্যর্থ হওয়ায় এই মামলা করেছেন।
আদালতে পেশ করা প্রমাণ অনুযায়ী, ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদে থাকাকালে জিলিস জানতেন মাস্ক একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানি চালু করার পরিকল্পনা করছেন।


































































































































































































