ভারতের বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে পুশ ইনের অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস

ভারতের বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে পুশ ইনের অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস

ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে পুশ ইনের (ঠেলে পাঠানো) অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে খেলাফত মজলিস। ভারতের এমন আধিপত্যবাদী আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে তিনজন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হলেও এর উপযুক্ত জবাব চাইতে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার ভারতীয় হাইকমিশনারকে এখনো তলব করেনি। অবিলম্বে সরকার যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, সে দাবি জানায় খেলাফত মজলিস।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।