ভারত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে

ভারত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে

ভারত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা সম্পন্ন করেছে। এটি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে পরিচালনা করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে গত বৃহস্পতিবার ওডিশা উপকূলে ডিআরডিও এবং ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে 'ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন' (টিএআরএ) নামক এই সিস্টেমের প্রথম ফ্লাইট ট্রায়াল সম্পন্ন করেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটি দেখতে 'অগ্নি-৬'-এর মতো না হলেও এটি নিশ্চিতভাবেই আইসিবিএম শ্রেণির। তবে ডিআরডিও এখনো আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ঘোষণা দেয়নি।

ভারত এই প্রযুক্তিতে সফলতা পেলে বিশ্বের যেকোনো দেশ—এমনকি যুক্তরাষ্ট্রও তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।