ভারতে জ্বালানি তেলের দাম দ্বিতীয়বার বাড়ল

ভারতে জ্বালানি তেলের দাম দ্বিতীয়বার বাড়ল

মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া দাম এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর বিপুল লোকসান কমাতে ভারতে আবারও বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি। আজ মঙ্গলবার ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলো (ওএমসি) পেট্রল ও ডিজেলের দাম লিটারে ৯০ পয়সা করে বাড়িয়েছে।

এর আগে গত শুক্রবার এক ধাক্কায় প্রতি লিটারে ৩ রুপি বাড়ানো হয়েছিল, যা ছিল গত চার বছরের মধ্যে প্রথম মূল্যবৃদ্ধি। রাজ্যভেদে স্থানীয় করের ভিন্নতার কারণে তেলের চূড়ান্ত দামে কিছুটা তারতম্য রয়েছে।

আজ এই মূল্যবৃদ্ধির পর ভারতের রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৪ রুপি এবং ডিজেল প্রতি লিটার ৯১ দশমিক ৫৮ রুপি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।