ভারতের কমনওয়েলথ গেমসের দেনা শোধের বিষয়ে অস্বস্তিকর সত্য

ভারতের কমনওয়েলথ গেমসের দেনা শোধের বিষয়ে অস্বস্তিকর সত্য

সামনে ২০৩০ কমনওয়েলথ গেমস। দুই দশক পর আবারও এই বিশাল ক্রীড়াযজ্ঞের আয়োজন করতে যাচ্ছে ভারত। কিন্তু নতুন আসরের প্রস্তুতির মাঝেই সামনে এসেছে এক অস্বস্তিকর সত্য—১৬ বছর আগে হওয়া ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসের দেনা এখনো পুরোপুরি শোধ করতে পারেনি দেশটি।

ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের’ এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০১০ সালের সেই কেলেঙ্কারি-বিদ্ধ আসরের আর্থিক ও আইনি জটিলতার জের এখনো টানছে ভারত।

তথ্য অধিকার আইনে (আরটিআই) পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরেও ওই গেমসের ২৮.০৫ কোটি রুপি বকেয়া পরিশোধ করতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।