ভারতের প্রধানমন্ত্রী মোদি বাড়ি থেকে কাজ করার আহ্বান

ভারতের প্রধানমন্ত্রী মোদি বাড়ি থেকে কাজ করার আহ্বান

প্রকাশ : ১১ মে ২০২৬, ১২: ২১আপডেট : ১১ মে ২০২৬, ১২: ২২ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কারণে জ্বালানি সাশ্রয়েরও পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ভারত বেশ কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা করছে। ইরান যুদ্ধের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। ভারতে এই প্রভাব আরো গভীর। ভারতের কাছে বড় বড় তেলকূপ নেই। পেট্রল, ডিজ়েল, গ্যাস—অন্য দেশ থেকে আনতে হয়।

তিনি বলেছেন, পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, স্বর্ণ, তামা, রাসায়নিক সার এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। এতে খরচ হয় বৈদেশিক মুদ্রা। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে এই পণ্যগুলির জোগানের ওপর প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধি হচ্ছে আন্তর্জাতিক বাজারে। এ অবস্থায় ভারতীয় এই পণ্যগুলো ব্যবহারে মিতব্যয়ী হওয়ার অনুরোধ করেন মোদি।

আগামী এক বছর বিদেশে ঘুরতে যাওয়া এবং স্বর্ণের গয়না কেনা বন্ধ রাখার পরামর্শও দেন তিনি। কৃষকদের জমিতে রাসায়নিক সারের ব্যবহারও অর্ধেকে নামিয়ে আনার কথাও বলেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।