ভারতে রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতে রাজধানী এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের মধ্যপ্রদেশে দিল্লিগামী 'রাজধানী এক্সপ্রেস' ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত বগিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আজ রোববার ভোর সোয়া ৫টার দিকে বিক্রমগড় আলট ও লুনি রিছা স্টেশনের মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ট্রেনটির 'বি-১' বগিতে আগুন লাগে। ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। পরে এ বগির পেছনে থাকা দ্বিতীয় লাগেজ কাম গার্ড ভ্যানেও আগুন ছড়িয়ে পড়ে এবং সেটিও ক্ষতিগ্রস্ত হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।