ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যে আজ বৃহস্পতিবার মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই রাজ্যের বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছেন। বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৯০ শতাংশ। মনে করা হচ্ছে, ভোটদানের ক্ষেত্রে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিতে পারে এবারের নির্বাচন।
পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বীরভূমের সাঁইথিয়া, কোচবিহারের সিতাই, মুর্শিদাবাদের বহরমপুর প্রভৃতি জায়গায় বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পর্যবেক্ষকদের মতে, সহিংসতা কম হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে, দীর্ঘ সাত বা আট দফায় এক মাসের বেশি সময় ধরে নির্বাচন না চলা।


































































































































































































