চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নরেন্দ্র (৩৮)। গতকাল সোমবার রাতে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কের কার্যালয়ে তাঁর মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে বিষয়টি সহকারী হাইকমিশন থেকে পুলিশকে জানানো হয়।
নরেন্দ্র ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী নিরাপত্তা কর্মকর্তা (প্রটোকল) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ভারতের চণ্ডীগড়ে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে সহকারী হাইকমিশন থেকে তাঁদের একজন কর্মকর্তার মৃত্যুর তথ্য দেওয়া হয়।


































































































































































































